চিকিৎসা ক্যাম্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের সরিষাবাড়ীতে গতকাল রোববার উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ মাঠে দিনব্যাপী বিনা মূল্যে চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সূত্রে জানা গেছে, ঢাকার তেজগাঁও কলেজের অধ্যক্ষ উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি আবদুর রশিদের উদ্যোগে এই ক্যাম্পের আয়োজন করা হয়। দুই শতাধিক গরিব রোগীকে বিনা মূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ দেওয়া হয়। আবদুর রশিদ জানান, এলাকার গরিব মানুষের কথা চিন্তা করে এই কার্যক্রমের আয়োজন করা হয়েছে।