চিকিৎসা ক্যাম্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের সরিষাবাড়ী পাইলট গার্লস স্কুল অ্যান্ড কলেজ মাঠে প্রথম আলো বন্ধুসভার উদ্যোগে গতকাল শনিবার পাঁচ শতাধিক চক্ষু রোগীকে বিনা মূল্যে চিকিৎসা দেওয়া হয়েছে। চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করেন সাবেক সাংসদ মুরাদ হাসান। ক্যাম্পে সহযোগিতা করে ইস্পাহানি ইসলামিয়া চক্ষু হাসপাতাল জামালপুর শাখা। সরিষাবাড়ী বন্ধুসভার সভাপতি বাদশা ভূঁইয়া বলেন, এলাকার হতদরিদ্র চক্ষু রোগীদের জন্য এই ক্যাম্পের আয়োজন করা হয়। ইস্পাহানি ইসলামিয়া চক্ষু হাসপাতাল জামালপুরের চিকিৎসক মাসরুফ ওয়াহিদ বলেন, পাঁচ শতাধিক চক্ষু রোগীকে বিনা মূল্যে চিকিৎসা দেওয়া হয়েছে।