চিকিৎসা না দেওয়ায় ক্লিনিক ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিপক্ষের সঙ্গে সংঘর্ষে আহত ব্যক্তিকে চিকিৎসা না দেওয়ায় তার সহযোগীরা ক্ষুব্ধ হয়ে একটি ক্লিনিকে ভাঙচুর ও পরিচালককে কুপিয়ে জখম করেছে। গত শুক্রবার রাত সাড়ে আটটার দিকে নগরের কালীবাড়ী সড়কের ফেয়ার হেলথ ক্লিনিকে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, আহত রেজাউলকে নিয়ে সশস্ত্র অবস্থায় ১০-১২ জন তরুণ ওই ক্লিনিকে গিয়ে তাকে চিকিৎসা দিতে বলে। এ সময় কর্তব্যরত চিকিৎসক হাওয়া আকতার ক্লিনিকে বিশেষজ্ঞ চিকিৎসক না থাকায় আহত ব্যক্তিকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। এতে তারা ক্ষিপ্ত হয়ে ক্লিনিকের কর্মী জাহিদ হোসেনকে মারধর করে। খবর পেয়ে ক্লিনিকের পরিচালক হারুণ-উর রশিদ ঘটনাস্থলে গেলে তারা তাঁকে কুপিয়ে জখম করে। একপর্যায়ে তারা ক্লিনিকে ব্যাপক ভাঙচুর চালায়। পরে পুলিশ শেরবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রেজাউল করিমের চারজন সহযোগীকে আটক করে। তারা হলো—মারজান, তানভীর আহমেঞ্চদ, রাজীব হোসেন, ইমন।বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদুজ্জামান জানান, ঘটনায় জড়িত থাকার অভিযোগে চারজনকে আটক করা হয়েছে।