প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিছুটা মানসিক ভারসাম্যহীন অপু সূত্রধর কাঠের কাজ করতেন। সর্বশেষ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুহসীন হলে এ মাসের শুরুতে কাঠমিস্ত্রির কাজে যোগ দেন। জ্বরে আক্রান্ত হওয়ায় সহকর্মীরা গত মঙ্গলবার তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান। সহকর্মীরা চিকিৎসার জন্য টিকিট কাটাতে গেলে উধাও হয়ে যান অপু। অপুর বড় ভাই কৃষ্ণ সূত্রধর প্রথম আলোকে বলেন, ‘আমার ভাই একটু মানসিক ভারসাম্যহীন। ঢাকা মেডিকেল থেকে কোথায় জানি চলে গেছে। বহু জায়গায় খোঁজাখুঁজি করেও পাই নাই। পরে শাহবাগ থানায় জিডি করছি।’ কৃষ্ণ জানান, তাঁর ভাই অপুর গায়ের রং শ্যামলা। পরনে ছিল লুঙ্গি ও শার্ট। তাঁর সন্ধান পাওয়া গেলে ০১৯১৬-৭৫১৫৩১ এই নম্বরে যোগাযোগ করতে অনুরোধ জানান তিনি।
নিজস্ব প্রতিবেদক