চিকিৎসা নিতে মুম্বাই গেলেন সাংবাদিক জাকির
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্যানসারে আক্রান্ত সাংবাদিক হোসাইন জাকির উন্নত চিকিৎসা নিতে গতকাল মঙ্গলবার ভারতের মুম্বাই গেছেন। সেখানে তিনি টাটা মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসা নেবেন।
মুম্বাই যাওয়ার সময় হোসাইন জাকির সমবেদনা ও সহযোগিতার জন্য সহকর্মী ও অন্যান্যের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি যাতে আরোগ্য লাভ করেন, সে জন্য সবার দোয়া চেয়েছেন।
ক্যানসার শনাক্ত হওয়ার পর শুরুতে হোসাইন জাকির রাজধানীর ডেল্টা মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসা নেন।