প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খাগড়াছড়ির দীঘিনালায় গতকাল বুধবার থেকে মাসব্যাপী প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। দীঘিনালা সেনা জোনের উদ্যোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিভিন্ন বিদ্যালয় ও কলেজের ২৯ জন শিক্ষার্থী এতে অংশ নিচ্ছেন। স্বাস্থ্য কমপ্লেক্সের মিলনায়তনে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন লে. কর্নেল মহসিন রেজা, উপজেলা পরিষদ চেয়ারম্যান নব কমল চাকমা, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শহীদ হোসেন চৌধুরী, স্বাস্থ্য কর্মকর্তা জিয়াউর রহমান প্রমুখ। বক্তারা বলেন, পাহাড়ের দুর্গম এলাকার মানুষ এখনো অসচেতন। অসুখ হলে হাসপাতালে যেতে চায় না। প্রাথমিক চিকিৎসার প্রশিক্ষণ নেওয়া শিক্ষার্থীরা গ্রামের অসচেতন মানুষকে সচেতন করবেন। কুসংস্কার দূর করতে তাঁরা কাজ করবেন।