চিকিৎসা শিবির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনার বারাসাত ক্যানসার রিসার্চ অ্যান্ড ওয়েলফেয়ার সেন্টারের নয়জন বিশেষজ্ঞ চিকিৎসক গতকাল সোমবার বাগেরহাটে দিনব্যাপী চিকিৎসা শিবিরে ক্যানসার সম্পর্কে সচেতনতা সৃষ্টি, রোগ নির্ণয় ও চিকিৎসাসেবা দিয়েছে। জেলা পরিষদের আমন্ত্রণ ও সহযোগিতায় অনুষ্ঠিত ওই চিকিৎসা শিবিরে বারাসাত ক্যানসার রিসার্চ অ্যান্ড ওয়েলফেয়ার সেন্টারের মোট ২৬ জন সদস্য অংশ নেন। ক্যাম্পে পাঁচ শতাধিক রোগী ক্যানসার নির্ণয় ও চিকিৎসাসেবা নেন। সকালে শহরের শালতলা মোড়ে জেলা পরিষদ মিলনায়তনে চিকিৎসা শিবিরের উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর অর্থনীতি-বিষয়ক উপদেষ্টা মশিউর রহমান।