প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ী সদর হাসপাতালে গত শনিবার থেকে চার দিনব্যাপী জরায়ুমুখ এবং স্তন ক্যানসার পরীক্ষা শিবির শুরু হয়েছে। শনিবার সকালে এ শিবির উদ্বোধন করেন রাজবাড়ী সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক সিভিল সার্জন মো. রহিম বক্স। সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শেখ মোহাম্মদ আবদুল হান্নান, সদর হাসপাতালের ভারপ্রাপ্ত আরএমও সুশীল কুমার রায়, সিভিল সার্জন কার্যালয়ের চিকিৎসা কর্মকর্তা শফিউল আজম, গাইনি বিশেষজ্ঞ সেলিনা কামাল, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) চিকিৎসক ফাকিহা প্রমুখ উপস্থিত ছিলেন। বিএসএমএমইউর সহযোগিতায় রাজবাড়ী সদর হাসপাতাল এ চিকিৎসা শিবিরের আয়োজন করেছে। চলবে মঙ্গলবার পর্যন্ত। গত শনি ও গতকাল রোববার প্রায় ২০০ নারী সেবা নিয়েছেন।