চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিমানমন্ত্রী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতে চিকিৎসা শেষে গতকাল শনিবার দেশে ফিরেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন। বিকেলে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে অভ্যর্থনা জানান মন্ত্রণালয় ও দপ্তরগুলোর শীর্ষ কর্মকর্তা এবং ওয়ার্কার্স পার্টির নেতা-কর্মীরা।
মন্ত্রী রাশেদ খান মেনন ভারতের বেঙ্গালুরুতে প্রখ্যাত চিকিৎসক দেবী শেঠির তত্ত্বাবধানে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন।