চিকিৎসা শেষে দেশে ফিরেছেন স্পিকার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী চিকিৎসা শেষে সিঙ্গাপুর থেকে গতকাল শুক্রবার দেশে ফিরেছেন। আজ শনিবার সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
স্পিকারকে অভ্যর্থনা জানাতে সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজ, হুইপ ইকবালুর রহিম, সাংসদ মাহজাবিন খালেদ, সংসদ সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আবদুর রব হাওলাদার প্রমুখ বিমানবন্দরে উপস্থিত ছিলেন।
স্পিকার ২ জুন চিকিৎসার জন্য সিঙ্গাপুর যান। এর আগে তিনি ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন ছিলেন।