চিকিৎসা শেষে দেশে স্পিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী চিকিৎসা শেষে সিঙ্গাপুর থেকে শুক্রবার দেশে ফিরেছেন। গতকাল শনিবার সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। স্পিকারকে অভ্যর্থনা জানাতে সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজ, হুইপ ইকবালুর রহিম, সাংসদ মাহজাবিন খালেদ, সংসদ সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আবদুর রব হাওলাদার প্রমুখ বিমানবন্দরে উপস্থিত ছিলেন। শিরীন শারমিন চৌধুরী গত ২ জুন চিকিৎসার জন্য সিঙ্গাপুর যান। তার আগে তিনি সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।