চিকিৎসা সহায়তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় অসুস্থ ও দুস্থ মুক্তিযোদ্ধাদের মাঝে চিকিৎসা সহায়তার অর্থ প্রদান করা হয়েছে। গতকাল রোববার দুপুর ১২টার দিকে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সাংসদ গাজী ম ম আমজাদ হোসেন। রায়গঞ্জের ইউএনও ইকবাল আখতারের সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার গাজী রেজাউল করিম তালুকদার, সোনাখাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন প্রমুখ।