চিকিৎসাধীন অবস্থায় ডিপোর এক কর্মীর মৃত্যু

গত শনিবার রাতে সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে আগুন থেকে দফায় দফায় বিস্ফোরণের ঘটনা ঘটেছবি: প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে আগুন-বিস্ফোরণের ঘটনায় আহত এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

আজ বুধবার ভোরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ওই ব্যক্তি মারা যান। হাসপাতাল পুলিশ ফাঁড়িতে কর্তব্যরত সহকারী উপপরিদর্শক আলাউদ্দিন তালুকদার এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

মারা যাওয়া ব্যক্তির নাম মাসুদ রানা (৩৪)। বাবার নাম খলিলুর রহমান। বাড়ি জামালপুর। মাসুদ রানা বিএম কনটেইনার ডিপোর অপারেটর ছিলেন।

আরও পড়ুন

সরকারি হিসাব অনুযায়ী, এ নিয়ে বিএম কনটেইনার ডিপোতে আগুন-বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা ৪৪–এ পৌঁছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, গত শনিবার রাতে অন্য আহত ব্যক্তিদের সঙ্গে মাসুদকেও এই হাসপাতালে আনা হয়। হাসপাতালে আনার পর তাঁকে আইসিইউতে ভর্তি রাখা হয়।

হাসপাতালের আইসিইউর এক চিকিৎসক জানান, শুরু থেকেই মাসুদের অবস্থা খারাপ ছিল। আজ ভোর পৌনে ৪টায় তাঁর মৃত্যু হয়।

আরও পড়ুন

গত শনিবার রাতে সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে আগুন থেকে দফায় দফায় বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ফায়ার সার্ভিসের কর্মীসহ ৪৪ জন নিহত হয়েছেন। আহত দুই শতাধিক।

প্রায় ৬১ ঘণ্টা পর গতকাল মঙ্গলবার দুপুরে আগুন নিয়ন্ত্রণে আসে বলে সেনাবাহিনী ঘোষণা দেয়।