প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় সড়ক দুর্ঘটনায় ২৫ জন নিহত হওয়ার ঘটনায় করা মামলায় বাসচালক মো. জাকির হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল শনিবার বেলা দুইটার দিকে ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হোসেন সরকার বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে চিকিৎসাধীন অবস্থায় তাঁকে গ্রেপ্তার করেন।
পুলিশ জানায়, গত বুধবার দিবাগত রাতে ঢাকা-বরিশাল মহাসড়কে বেপরোয়া গতিতে গাড়ি চালানোর ফলে ভাঙ্গার সদরদী এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। পরে ভাঙ্গা হাইওয়ে পুলিশের সহকারী উপপরিদর্শক মমিনুর রহমান বাসের চালক জাকির হোসেনের বিরুদ্ধে মামলা করেন।
ভাঙ্গা থানার ওসি নাজমুল ইসলাম জানান, গ্রেপ্তার জাকির হোসেন পুলিশি হেফাজতে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।