চিকিৎসাবিদ এম এ কাশেম আর নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ডা. এম এ কাশেম মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল শনিবার বেলা সাড়ে তিনটায় রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৫ বছর।
ঢাকা মেডিকেল কলেজ সূত্র জানায়, ডা. এম এ কাশেম অ্যানাটমির অধ্যাপক ছিলেন। ১৯৭৬-১৯৭৮ সাল পর্যন্ত তিনি ছিলেন ওই কলেজের অধ্যক্ষ। তিনি বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) দুবার নির্বাচিত সভাপতি এবং বাংলাদেশের অ্যানাটমি সোসাইটির সভাপতি ছিলেন।
মৃত্যুকালে এম এ কাশেম দুই মেয়ে ও তাঁদের জামাতা, এক ছেলে, অসংখ্য ছাত্রছাত্রী, আত্মীয়-পরিজন ও গুণগ্রাহী রেখে গেছেন।