প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী আ ফ ম রুহুল হক বলেছেন, ইচ্ছা থাকলেও আমলাতান্ত্রিক জটিলতা ও বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে তিনি মন্ত্রী হয়েও গত ১৪ মাসে চিকিৎসাব্যবস্থায় পরিবর্তন আনতে পারেননি। সাতক্ষীরা শিল্পকলা একাডেমী ভবনে গতকাল শুক্রবার বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সাতক্ষীরা শাখা আয়োজিত বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।