চিকিৎসার অনুমোদন নেই পড়ে আছে ভবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রশাসনিক অনুমোদন না পাওয়ায় নয় মাসেও যশোরের মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন সম্প্রসারিত ১৯ শয্যাবিশিষ্ট একটি ভবন চালু করা সম্ভব হয়নি।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, পাঁচ লক্ষাধিক মানুষের স্বাস্থ্যসেবার জন্য ৩১ শয্যার মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি ২০০৮ সালে ৫০ শয্যায় উন্নীত করা হয়। এ জন্য ২০০৮ সালের ডিসেম্বর মাসে প্রায় পাঁচ কোটি টাকা ব্যয়ে ১৯ শয্যার সম্প্রসারিত ভবন নির্মাণ শুরু করে। ঠিকাদার প্রতিষ্ঠান ২০১০ সালের আগস্ট মাসে নির্মাণকাজ শেষ করে। কিন্তু দীর্ঘ নয় মাসেও নতুন ভবনটি প্রশাসনিক অনুমোদন না পাওয়ায় চালু করা যাচ্ছে না।উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, ‘সম্প্রসারিত ১৯ শয্যার নতুন ভবনটি চালুর জন্য গত নয় মাসে কমপক্ষে নয়টি পত্র স্বাস্থ্য মন্ত্রণালয়ে দিয়েছি। কিন্তু আজ পর্যন্ত একটিরও উত্তর পাইনি। শয্যার অভাবে অধিকাংশ সময় অনেক রোগীকে মেঝেতে রেখে চিকিৎসা দিতে হচ্ছে। এ ছাড়া কক্ষ সংকটের কারণে দুই-তিনজন চিকিৎসক এক কক্ষে রোগী দেখছেন।’ যশোরের সিভিল সার্জন তরুণ কুমার সিকদার বলেন, ‘জনবলসহ যন্ত্রপাতি নিশ্চিত না করে মন্ত্রণালয় প্রশাসনিক অনুমোদন দিতে চাচ্ছে না।