চিকিৎসার জন্য জোহরা তাজউদ্দীন দিল্লি গেলেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের স্ত্রী সৈয়দা জোহরা তাজউদ্দীন গত শুক্রবার সকালে চিকিৎসার জন্য দিল্লি গেছেন। তাঁর কোমরের হাড় ভেঙে যাওয়ায় জরুরি ভিত্তিতে তাঁকে দিল্লির অ্যাপোলো হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাঁর সঙ্গে আছেন মেয়ে সাংসদ সিমিন হোসেন রিমি। মায়ের জন্য তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। বিজ্ঞপ্তি।