চিকিৎসার জন্য মালেককে ঢাকায় প্রেরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পেটে মানবভ্রূণ পাওয়া বগুড়ার আবদুল মালেককে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। গতকাল রোববার সকালে তাঁকে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের মেডিসিন বিভাগে ভর্তি করা হয়েছে।বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক এ কে এম মাসুদুর রহমান জানান, ঢাকায় বঙ্গবন্ধু শেখ মজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের মেডিসিন বিভাগের অধ্যাপক আবদুল জলিলের তত্ত্বাবধানে আছেন তিনি। চিকিৎসক আবদুল জলিল গতকাল বলেন, মালেকের ফিটনেস ঠিক আছে কি না, দেখার পর তাঁকে সার্জারি বিভাগে পাঠিয়ে দেওয়া হবে।