চিকিৎসার জন্য লন্ডন গেছেন মওদুদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উন্নত চিকিৎসার জন্য লন্ডন গেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ। আজ শনিবার সকাল ১০টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকা ছাড়েন তিনি।
মওদুদ আহমদের ব্যক্তিগত কর্মকর্তা সুজন আহমেদ প্রথম আলো ডটকমকে জানান, মওদুদ আহমদের স্ত্রী ও পরিবারের সদস্যরা লন্ডনে অবস্থান করছেন। সেখানে তিনি উন্নত চিকিত্সা করাবেন। তাঁর স্বাস্থ্যগত অবস্থা এখন কিছুটা ভালো।
গত ৬ অক্টোবর হঠাত্ বুকে ব্যথা অনুভূত হওয়ার পর মওদুদ আহমদ পড়ে যান। তাঁকে দ্রুত ইউনাইটেড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করা হয়।