চিকিৎসার জন্য সাঈদীকে দ্রুত বিদেশে পাঠানোর দাবি জামায়াতের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানবতাবিরোধী অপরাধের মামলায় আটক জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীকে উন্নত চিকিৎসার জন্য যত দ্রুত সম্ভব বিদেশে পাঠানোর দাবি জানিয়েছে জামায়াতে ইসলামী।জামায়াতের ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে এ দাবি জানান। তিনি বলেন, অন্যথায় তাঁর জীবনের কোনো ক্ষতি হলে এর জন্য সরকারকেই দায়ী থাকতে হবে।সাঈদী ১৪ জুন রাতে অসুস্থ হয়ে পড়লে ঢাকা কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ তাঁকে দ্রুত বারডেম হাসপাতালে ভর্তি করে। বর্তমানে তিনি ওই হাসপাতালের সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে আছেন।পৃথক বিবৃতিতে দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল শফিকুর রহমান অবিলম্বে কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্র ও রেন্টাল বিদ্যুৎকেন্দ্রগুলো বন্ধ করে দিতে সরকারের প্রতি আহ্বান জানান।