চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেছেন তরিকুল ইসলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রবীণ রাজনীতিক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেছেন। গতকাল বুধবার রাতে সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি ফ্লাইটে তিনি ঢাকা বিমানবন্দর থেকে সে দেশের উদ্দেশে রওনা হন।
বিএনপির সহ-দপ্তর সম্পাদক শামীমুর রহমান গতকাল রাতে প্রথম আলোকে বলেন, তরিকুল ইসলামের সঙ্গে তাঁর স্ত্রী নার্গিস বেগম ও ছেলে অনিন্দ্য ইসলামও সিঙ্গাপুরে গেছেন। পারিবারিক সূত্র জানায়, অসুস্থ তরিকুল ইসলামকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি করা হবে। তিনি দীর্ঘদিন ধরে অ্যাজমা, ডায়াবেটিস, কিডনিসহ বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছেন।