চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাচ্ছেন রাষ্ট্রপতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাষ্ট্রপতি আবদুল হামিদ তাঁর পাঁজরে ব্যথার চিকিৎসার জন্য গতকাল বুধবার রাতে সিঙ্গাপুর যাওয়ার কথা। খবর বাসসের।
রাষ্ট্রপতির প্রেস সচিব ইহসানুল করিম বাসসকে জানান, সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) চিকিৎসকদের পরামর্শে রাষ্ট্রপতি আবদুল হামিদ পাঁজরে ব্যথার চিকিৎসার জন্য সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি নিয়মিত ফ্লাইটে গতকাল রাতে সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ছাড়ার কথা। ইহসানুল করিম জানান, রাষ্ট্রপতি গত রোববার সিএমএইচে তাঁর স্বাস্থ্য পরীক্ষা করান। চিকিৎসকেরা তাঁকে আরও ভালো চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যাওয়ার পরামর্শ দেন।