চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গেলেন আজম খান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের পপসম্রাট খ্যাত মুক্তিযোদ্ধা শিল্পী আজম খানকে চিকিৎসার জন্য গতকাল বুধবার দুপুরে থাই এয়ারওয়েজের একটি বিমানে সিঙ্গাপুর নিয়ে যাওয়া হয়েছে। সেখানে পৌঁছেই তাঁকে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি করার কথা রয়েছে। হাসপাতালে প্রয়োজনীয় পরীক্ষার পর অস্ত্র পাচারের সিদ্ধান্ত নেওয়া হবে।উল্লেখ্য, গত মাসে ঢাকায় চিকিৎসকদের পরীক্ষায় আজম খানের মুখে ক্যান্সার ধরা পড়ে। জিহ্বার নিচে একটি টিউমারের আকার নেওয়া ক্যান্সার যাতে দ্রুত ছড়িয়ে না পড়ে, সে জন্য চিকিৎসকেরা তাঁকে অতি দ্রুত সিঙ্গাপুর নিয়ে গিয়ে উন্নত চিকিৎসার পরামর্শ দিয়েছেন। আজম খানের সার্বিক সহযোগিতার জন্য তাঁর সঙ্গে সিঙ্গাপুরে গেছেন একমাত্র ছেলে হূদয় খান এবং কুল এক্সপোজারের নির্বাহী পরিচালক এরশাদুল হক। গতকাল সিঙ্গাপুর যাওয়ার আগে বিমানবন্দরের ১ নম্বর টার্মিনাল চত্বরে আজম খান বেশ কিছু সময় কাটান মিডিয়া কর্মী, আত্মীয়স্বজন-শিল্পী-ভক্তদের সঙ্গে। এ সময় তিনি দেশেবাসীর কাছে তাঁর রোগ মুক্তির জন্য দোয়া চেয়েছেন। আবেগাপ্লুত কণ্ঠে তিনি বলেন, ‘সুস্থ হয়ে ফিরে এসে আমি সবাইকে গান শোনাতে চাই।’ এদিকে ব্যয়বহুল চিকিৎসার জন্য গেল সপ্তাহে আজম খান প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে সহযোগিতা চেয়ে লিখিত আবেদন জানিয়েছিলেন। এর পরিপ্রেক্ষিতে গত মঙ্গলবার তাঁর বড় মেয়ে ইমা খানের হাতে প্রধানমন্ত্রী দুই লাখ টাকার চেক তুলে দেন। এ ছাড়া এরই মধ্যে চ্যানেল আই ও এটিএন বাংলা দেয় পাঁচ লাখ করে মোট ১০ লাখ টাকা, মিউজিক ইন্ডাস্ট্রিজ ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এমআইবি) দেয় আড়াই লাখ টাকা, বাংলাভিশন দিয়েছে তিন লাখ এবং বৈশাখী টেলিভিশন দিয়েছে এক লাখ টাকা। এ ছাড়া আজম খানের চিকিৎসা সহায়তায় আরও এগিয়ে এসেছে প্রথম আলো, স্কয়ারসহ আরও বেশ কয়েকটি প্রতিষ্ঠান।্রপ্রসঙ্গত, ২১ জুন নাক-কান-গলা বিশেষজ্ঞ চিকিৎসক সজল আশফাক প্রথমে বায়োপসি থেকে আজম খানের ক্যান্সারে আক্রান্ত হওয়ার বিষয়টি জানতে পারেন। পরে নাক-কান-গলা বিশেষজ্ঞ অধ্যাপক প্রাণ গোপাল দত্তের মাধ্যমে পিজির হেড-নেক সার্জারি বিভাগের প্রধান বেলায়েত হোসেন সিদ্দিকী আজম খানের রোগের পরীক্ষা করেন। তিনি দ্রুত চিকিৎসার উদ্দেশ্যে স্কয়ার হাসপাতালের রেডিওলজিস্ট ও ক্যানসার বিশেষজ্ঞ কামরুজ্জামানকে রেফার করেন। কামরুজ্জামানের তত্ত্বাবধানে ৩০ জুন এমআরআই করা হয়।