প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় সংসদের স্পিকার ও কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের (সিপিএ) নির্বাহী কমিটির চেয়ারপারসন শিরীন শারমিন চৌধুরী উন্নত চিকিৎসার জন্য গত বৃহস্পতিবার রাতে সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। ১০ জুন তিনি দেশে ফিরবেন। গতকাল শুক্রবার সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। শিরীন শারমিন গত ২৮ মে অসুস্থ হয়ে পড়লে তাঁকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। নিজস্ব প্রতিবেদক