চিকিৎসার নামে স্কুলছাত্রীকে ধর্ষণ
কবিরাজের কাছে চিকিৎসা করাতে গিয়ে এবার চতুর্থ শ্রেণীর এক ছাত্রী (৯) ধর্ষণের শিকার হয়েছে। ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার রাতে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কাঁথাচুরা এলাকায় কবিরাজ শাহ আলমের (৩৫) বাড়িতে। ঘটনার পর থেকে কবিরাজ পলাতক রয়েছেন।ছাত্রীর পরিবার ও পুলিশ জানায়, সদর উপজেলার ভাওয়াল মির্জাপুর ইউনিয়নের ওই শিশু কিছুদিন ধরে বাতজ্বরে ভুগছিল। পরিবার প্রতিবেশীদের কাছ থেকে কাঁথাচুরা এলাকার কবিরাজ শাহ আলমের নাম জানতে পারে। পরে তাকে নিয়ে মঙ্গলবার সন্ধ্যায় কবিরাজের বাড়িতে যায়। রাত আটটার দিকে কবিরাজ শিশুটিকে চিকিৎসা করানোর কথা বলে নিজ ঘরের ভেতরে নিয়ে যান। এ সময় তার মা ও এক প্রতিবেশী ঘরের বাইরে অবস্থান করেন। এদিকে শিশুকে চিকিৎসার নামে ধর্ষণ করতে থাকেন কবিরাজ। চিৎকার শুনে তার মা ও প্রতিবেশী নারী কবিরাজের ঘরে ঢুকে মেয়েটিকে উদ্ধার করেন। এরই মধ্যে ওই কবিরাজ দৌড়ে পালান।কালিয়াকৈর থানার এসআই মুহাম্মদ আলী জিন্নাহ চিকিৎসকের বরাত দিয়ে জানান, প্রাথমিকভাবে শিশুটিকে ধর্ষণের আলামত পাওয়া গেছে। শাহ আলমকে গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হচ্ছে।