সাত দিনের মধ্যে দুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারীদের অপসারণ ও চিকিৎসা সেবার মান উন্নত না করা হলে নাটোর সদর হাসপাতালে ধর্মঘটসহ কঠোর কর্মসূচি দেওয়ার ঘোষণা দিয়েছে সচেতন নাগরিক সংগ্রাম পরিষদ।মঙ্গলবার হাসপাতাল চত্বরে অবস্থান ধর্মঘট পালন শেষে পরিষদের নেতারা এ ঘোষণা দিয়েছেন। সদর হাসপাতাল সূত্রে জানা যায়, ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির অভিযোগে নাটোর সদর হাসপাতালের দুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারীদের অপসারণ ও চিকিৎসা সেবার মান উন্নত করার দাবিতে সচেতন নাগরিক সংগ্রাম পরিষদ মঙ্গলবার দুপুরে হাসপাতাল চত্বরে অবস্থান ধর্মঘট পালন করে। পরিষদের শত শত কর্মী-সমর্থক বেলা ১১টা থেকে দুপুর দুইটা পর্যন্ত হাসপাতালের দক্ষিণ ফটকের সামনে অবস্থান করে। ধর্মঘট শেষে নেতারা জেলার সিভিল সার্জনের কাছে তাঁদের দাবি-দাওয়া উল্লেখ করে সঞ্চারকলিপি হস্তান্তর করেন। সিভিল সার্জন ও সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক সুকুমার সরকার সঞ্চারকলিপি গ্রহণ করে অবিলম্বে তাঁর পক্ষে সম্ভব এমন সব দাবি বাস্তবায়নের আশ্বাস দেন।