চিকিৎসাশিবির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ সেনাবাহিনীর শীতকালীন প্রশিক্ষণের অংশ হিসেবে বগুড়া অঞ্চলের তত্ত্বাবধানে পাবনার ঈশ্বরদী মিলিটারি ফার্মের উদ্যোগে বিনা মূল্যে গবাদিপশুর জন্য একটি চিকিৎসাশিবিরের আয়োজন করা হয়। গতকাল সোমবার শহরের সাঁড়াগোপালপুর ইরকোন মাঠে এই শিবিরের উদ্বোধন করেন ঈশ্বরদী মিলিটারি ফার্মের অধিনায়ক লে. কর্নেল এ কে এম গোলাম মোস্তফা। এ সময় ঈশ্বরদী মিলিটারি ফার্মের মেজর মুহাম্মদ রেজাউল করিম পিএসসি, মেজর পীযূষ কুমার বিশ্বাস, লে. দোদুল মাহমুদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোস্তফা জামান, ভেটেরিনারি সার্জন নাছরিন পারভিন প্রমুখ উপস্থিত ছিলেন।