চিকিৎসাশিবির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার বনসেমন্ত গ্রামে গতকাল মঙ্গলবার ভাষাশহীদদের স্মরণে চিকিৎসাশিবির অনুষ্ঠিত হয়েছে। এ সময় ব্যবস্থাপত্র ছাড়াও বিনা মূল্যে প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়। মেডিসিন বিশেষজ্ঞ, চক্ষু বিশেষজ্ঞ ও ফ্যাকো সার্জন, চর্ম ও যৌনরোগ বিশেষজ্ঞ, শিশুরোগ বিশেষজ্ঞ, জেনারেল ফিজিশিয়ান ও ডায়াবেটিক বিশেষজ্ঞ, স্ত্রীরোগ বিশেষজ্ঞ, অ্যাজমা ও বক্ষব্যাধি বিশেষজ্ঞ, কিডনি, মূত্রনালি, মূত্রথলি, প্রোস্টেট ও পুরুষ জননতন্ত্র সার্জারি বিশেষজ্ঞ, নাক-কান-গলা বিশেষজ্ঞসহ ১২ জন চিকিৎসক সেবা দেন। ঢাকার পদ্মা ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক মো. কাইয়ুম খান এই শিবিরের আয়োজন করেন।
নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ