চিকিৎসাসামগ্রী প্রদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারী উদ্যোগ কেন্দ্র (নউক) পরিচালিত কিশোরগঞ্জ চক্ষু হাসপাতালকে চিকিৎসাসামগ্রী প্রদান করেছে লংকা-বাংলা ফাউন্ডেশন। চিকিৎসাসামগ্রীর মধ্যে রয়েছে একটি এ-স্কেন মেশিন ও স্লিট ল্যাম্প। গতকাল সদর উপজেলার লতিফাবাদে চক্ষু হাসপাতালে আনুষ্ঠানিকভাবে সরঞ্জাম হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মো. আবুল কাশেম। নারী উদ্যোগ কেন্দ্রের নির্বাহী পরিচালক মাশহুদা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন লংকা-বাংলা ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নাসির উদ্দিন চৌধুরী, সিভিল সার্জন হুসাইন সারোয়ার খান প্রমুখ।