চিকিৎসাসেবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় ২০০ জন দুস্থ রোগীকে বিনা মূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ দেওয়া হয়েছে। বঙ্গবন্ধুর ৯৫তম জন্মবার্ষিকী উপলক্ষে গতকাল মঙ্গলবার এ কর্মসূচি পালিত হয়। স্থানীয় ডাকবাংলোয় পেশাজীবী সমন্বয় পরিষদের যুগ্ম মহাসচিব ও আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহসম্পাদক এম নজরুল ইসলাম রোগীদের এ চিকিৎসা দেন। এ সময় মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মো. মনিরুজ্জামান উপস্থিত ছিলেন।