চিকিৎসাসেবা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নওগাঁর মান্দা উপজেলায় বৈকালী চিকিৎসাসেবা প্রদান কার্যক্রম শুরু হয়েছে। গত বুধবার দুপুরে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টেলিকনফারেন্সের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন বস্ত্র ও পাটমন্ত্রী মুহা. ইমাজ উদ্দিন প্রামাণিক। জেলা সিভিল সার্জন এ কে এম মোজাহার হোসেনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালক হেদায়েতুল ইসলাম। এ ছাড়া ঝেরা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক কস্তুরি আমিনা, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আতিকুর রহমান খান প্রমুখ উপস্থিত ছিলেন। সিভিল সার্জন মোজাহার হোসেন বলেন, গ্রামাঞ্চলের দিনমজুর ও শ্রমিকদের কথা ভেবেই এই স্বাস্থ্য কমপ্লেক্সে বিকেল চারটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত বহির্বিভাগ চালু রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি|