প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেরপুরের শ্রীবরদী উপজেলার সিংগাবরুণা গ্রামে বিনা মূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। গতকাল শুক্রবার সিংগাবরুণা ইউনিয়ন পরিষদ ভবনে এ চিকিৎসা শিবিরের আয়োজন করে ঢাকার শ্রীবরদী-ঝিনাইগাতী কল্যাণ সমিতি। এর উদ্বোধন করেন খাদ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ও সমিতির সহসভাপতি শাহ মোহাম্মদ আবু রায়হান আল বেরুণী। সমিতি সূত্রে জানা গেছে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সমুদ্রবিষয়ক সচিব ও সমিতির সভাপতি রিয়ার অ্যাডমিরাল (অবসরপ্রাপ্ত) খোরশেদ আলম ও সমিতির সাধারণ সম্পাদক আশরাফ আলীর পরামর্শক্রমে সহস্রাধিক নারী-পুরুষ ও শিশুকে বিনা মূল্যে এ চিকিৎসাসেবা দেওয়া হয়। এতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের প্লাস্টিক সার্জন শরিফুল ইসলাম, মাতুয়াইল মাতৃ ও শিশুস্বাস্থ্য ইনস্টিটিউটের গাইনি বিশেষজ্ঞ শামছুন্নাহার শিরিনসহ ১০ জন চিকিৎসক চিকিৎসাসেবা দেন।