চিকিৎসাসেবা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মহান বিজয় দিবস উপলক্ষে চাঁদপুরে পাঁচ সহস্রাধিক রোগীকে বিনা মূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে বিএমএর সহযোগিতায় গতকাল মঙ্গলবার দিনব্যাপী চাঁদপুরের বহরিয়া নুরুল ইসলাম উচ্চবিদ্যালয় মাঠে এই সেবা দেওয়া হয়। চাঁদপুরের সিভিল সার্জন রথীন্দ্রনাথ মজুমদার বলেন, জেলার প্রতিটি উপজেলায় জেলার ১০ জন বিশেষজ্ঞ চিকিৎসকের সহায়তায় ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। বিকেলে চিকিৎসা কার্যক্রম পরিদর্শন করেন সাংসদ ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি।