প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ী সদর উপজেলার অষ্টগ্রাম নাটমন্দিরে গতকাল শুক্রবার বিনা মূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। চন্দনী সেবা ও সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে এই চিকিৎসাসেবার আয়োজন করা হয়। সকালে এর উদ্বোধন করেন রাজবাড়ী সদর হাসপাতালের চিকিৎসক আসিফ আকবর। এতে সহযোগিতা করে নরেন্দ্রনাথ স্মৃতি পরিষদ, ওয়ার্ল্ড এয়ার টিকেটিং, চন্দনী মেডিসিন কর্নার, সিথী ইলেকট্রনিকস, নবকুমার স্মৃতি সংঘ ও নিথী ট্রেডার্স। এতে স্থানীয় অসহায় প্রায় ৬০০ রোগীকে পরামর্শপত্র ও ওষুধ দেওয়া হয়। চিকিৎসাসেবা কার্যক্রম শুরুর আগে আলোচনা সভা হয়। বক্তব্য দেন চিকিৎসক আসিফ, চন্দনী ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম প্রমুখ। সভাপতিত্ব করেন শওকত দেওয়ান।