চিকিৎসাসেবা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাঙ্গাইলের সখীপুর উপজেলার হাতীবান্ধা গ্রামের তামিলঘর এলাকায় গতকাল রোববার গরিব ও দুস্থ রোগীদের বিনা মূল্যে চিকিৎসাসেবা ও স্বাস্থ্য শিক্ষামেলার আয়োজন করা হয়। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কিডনি অ্যাওয়ারনেস মনিটরিং অ্যান্ড প্রিভেনশন সোসাইটি (ক্যাম্পস) এর আয়োজন করে। এ উপলক্ষে আলোচনা সভায় মূল প্রবন্ধ পাঠ করেন ক্যাম্পসের সভাপতি ও ঢাকার ল্যাবএইড হাসপাতালের চিকিৎসক অধ্যাপক এম এ সামাদ। এতে বাংলাদেশ ব্যাংকের সাবেক মহাব্যবস্থাপক আবদুল মালেক মিয়া সভাপতিত্ব করেন। সভায় বক্তব্য দেন স্থানীয় সাংসদ অনুপম শাহজাহান। সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি|