চিকিৎসাসেবা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষে গতকাল রোববার বিনা মূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে। বগুড়ার অনুপম হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের সহযোগিতায় দুপচাঁচিয়া আলতাফনগর বাজারে স্থানীয় এনজিও ‘সেবা উন্নয়ন সংস্থা’ এই আয়োজন করে। এনজিওটির নিজস্ব কার্যালয়ে সকাল থেকেই রোগীদের চিকিৎসাসেবা দেন চিকিৎসক আজমল আলী খান, মৌসুমি বাগচী ও জিল্লুর রহমান। চার শতাধিক রোগীকে ব্যবস্থাপত্র এবং গরিব রোগীদের মধ্যে ওষুধ বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন গোবিন্দপুর ইউপি চেয়ারম্যান মজিবর রহমান, আওয়ামী লীগ নেতা মঞ্জুরুল আলম ্রমুখ। দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি|