চিকিৎসাসেবা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুর ডায়াবেটিস হাসপাতালে গতকাল শনিবার বিনা খরচে প্রতিবন্ধীদের কাটা ঠোঁট ও তালু অস্ত্রোপচার করা হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের প্লাস্টিক সার্জন অধ্যাপক মো. সাজ্জাদ খন্দকারের নেতৃত্বে একদল বিশেষজ্ঞ চিকিৎসক কার্যক্রমে অংশ নেন। কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (সিডিসি) দিনাজপুরের আয়োজনে আন্তর্জাতিক দাতব্য সংস্থা স্মাইল ট্রেইনের সহযোগিতায় দুই দিনের ক্যাম্পে ২৫ জন প্রতিবন্ধীর কাটা ঠোঁট ও তালুর অস্ত্রোপচার করা হয়। গত শুক্রবার এ কার্যক্রম শুরু হয়। দিনাজপুর অফিস