প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুলনা নগরের ছয়টি ওয়ার্ডের ১ হাজার ২৬২ জন মা ও শিশুকে বিনা মূল্যে চিকিৎসাসেবা ও বিভিন্ন স্বাস্থ্য উপকরণ দেওয়া হয়েছে। কর্মজীবী ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল কর্মসূচির আওতায় উপকারভোগী নারীদের জন্য স্বাস্থ্যসেবা কার্যক্রমের অংশ হিসেবে এই সেবা দেওয়া হয়। গতকাল দুপুরে নগরের রূপসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২১, ২২, ২৩, ২৯, ৩০ ও ৩১ নম্বর ওয়ার্ডের মা ও শিশুরা বিনা মূল্যে এই সেবা পেয়েছে। খুলনা জেলা প্রশাসন এবং জেলা মহিলাবিষয়ক অধিদপ্তর যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।