চিকিৎসাসেবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর কালুখালী উপজেলায় বন্যাকবলিত মানুষকে গতকাল মঙ্গলবার বিনা মূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। উপজেলার হরিণবাড়িয়া বাজারে বেসরকারি উন্নয়ন সংস্থা আশা এ কার্যক্রম হাতে নেয়। এতে ব্যবস্থাপত্র, ওষুধ ও খাওয়ার স্যালাইন বিতরণ করা হয়। এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন ডি এম ফারুক হোসেন। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান কাজী শারমিন আক্তার।