চিকিৎসাসেবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁ পিয়ারলেস হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের উদ্যোগে প্রায় ৩০০ গরিব ও দুস্থ রোগীকে বিনা মূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। গতকাল শুক্রবার শহরের দয়ালের মোড় এলাকায় অবস্থিত পিয়ারলেস হাসপাতালে এই চিকিৎসাসেবা দেওয়া হয়। সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত চিকিৎসক মনজুরুল আলম ও মুন্সী এম বি শোয়েব আদনান এ চিকিৎসাসেবা দেন। কার্যক্রমটির উদ্বোধন করেন নওগাঁর সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সভাপতি ডি এম আবদুল বারী। পিয়ারলেস হাসপাতালের পরিচালক মনজুরুল আলমের সভাপতিত্বে এ সময় বক্তব্য দেন নওগাঁ প্রথম আলো বন্ধুসভার সভাপতি তসলিমা ফেরদৌস।