চিকিৎসাসেবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় বুদ্ধিপ্রতিবন্ধী বিদ্যালয় মাঠে গতকাল সোমবার শতাধিক শারীরিক ও শ্রবণপ্রতিবন্ধী ব্যক্তিকে বিনা মূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন জামালপুরের প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের উদ্যোগে এই আয়োজন করা হয়। ইউএনও সাইয়েদ এ জেড মোরশেদ আলী এর উদ্বোধন করেন। এদিকে যমুনা সার কারখানা এলাকায়ও গতকাল রানার গাড়ি কোম্পানির উদ্যোগে ও ময়মনসিংহের রুমডো ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির সহায়তায় দুই শতাধিক ট্রাকচালক ও তাঁদের সহকারীকে বিনা মূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। জেলা ট্রাক ও ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সভাপতি আবদুল মোতালিব এর উদ্বোধন করেন।