চিকিৎসাসেবা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজশাহীর বাগমারার স্বেচ্ছাসেবী সংগঠন দেওয়ান ফাউন্ডেশনের উদ্যোগে বিনা মূল্যে চিকিৎসাসেবা ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল রোববার উপজেলার গণিপুর ইউনিয়নের জামালপুরে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ফাউন্ডেশনের পরিচালক হাবিবুন্নবী দেওয়ানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি আবদুল গফুর, উপজেলার সাংগঠনিক সম্পাদক আবদুস সোবহান, ছাত্রদলের নেতা শরিফুল ইসলাম প্রমুখ।