চিকিৎসাসেবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে নীলফামারী শহরের শহীদ জিয়া বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীদের গতকাল বুধবার বিনা মূল্যে চিকিৎসাসেবা েদওয়া হয়েছে। বিদ্যালয়ের ৪০০ শিক্ষার্থীকে বিনা মূল্যে চিকিৎসাপত্র ও ওষুধ দেওয়া হয়। কর্মসূচির উদ্বোধন করেন সিভিল সার্জন আব্দুর রশীদ। সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক গোলাম সারোয়ার। বক্তব্য দেন জেলা স্বাস্থ্য বিভাগের চিকিৎসা কর্মকর্তা মো. মনিরুজ্জামান, জ্যেষ্ঠ স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা আব্দুল কাদের প্রমুখ। পাঁচ সদস্যের চিকিৎসক দলে ছিলেন মো. মনিরুজ্জামান, রবীন্দ্র নাথ রায়, আব্দুল কাদের এবং নীলফামারী নার্সিং ইনস্টিটিউটের তৃতীয় বর্ষের ছাত্রী সোহেলা আকতার ও প্রিয়াংকা রায়।