প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারীর সৈয়দপুরে এক হাজার ২০০ দরিদ্র রোগীকে বিনা মূল্যে সেবা দিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা। গতকাল শুক্রবার সৈয়দপুর পাইলট উচ্চবিদ্যালয়ে ওই চিকিৎসা ক্যাম্প পরিচালিত হয়। সৈয়দপুরের সন্তান—যাঁরা দেশের বিভিন্ন মেডিকেল কলেজে শিক্ষকতা করছেন, তাঁরা এই ক্যাম্পের আয়োজন করেছেন। চিকিৎসা ক্যাম্পে বিভিন্ন মেডিকেল কলেজের শিক্ষকেরা রোগীদের চিকিৎসাসেবা দিয়েছেন। সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি