চিকিৎসাসেবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুর জেনারেল হাসপাতালে ৯ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে বিনা মূল্যে প্লাস্টিক সার্জারি ক্যাম্প। চলবে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত। ফরিদপুর ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সভাপতি শামীম হক জানান, ফরিদপুর ওয়েলফেয়ার ফাউন্ডেশন ও ডাচ্ সংগঠন ডক্টরস অব দ্য ওয়ার্ল্ডের যৌথ উদ্যোগে এবং জেলা স্বাস্থ্য বিভাগ ও বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ), ফরিদপুর শাখার সার্বিক সহযোগিতায় এই ক্যাম্প হচ্ছে। ক্যাম্পে ঠোঁটকাটা, তালুকাটা, পোড়াজনিত জটিলতা ও অন্যান্য প্লাস্টিক সার্জারি সম্পূর্ণ বিনা মূল্যে করা হবে।  ফরিদপুর অফিস