চিকিৎসাসেবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে গতকাল বুধবার বগুড়ার দুপচাঁচিয়ায় ‘আইডিয়াল স্টুডেন্টস সার্কেল’-এর উদ্যোগে বিনা মূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। উপজেলার নিউমার্কেট চত্বরে সকালে এ কার্যক্রমের উদ্বোধন করেন দুপচাঁচিয়া সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন। পরে সকাল ১০টা থেকে বেলা দুইটা পর্যন্ত ৪২৫ জন দুস্থ ও গরিব রোগীকে চিকিৎসাসেবা দেন বিভিন্ন রোগের বিশেষজ্ঞ চিকিৎসকেরা।