চিকিৎসাসেবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিজয় দিবস উপলক্ষে বগুড়ার দুপচাঁচিয়া আইডিয়াল স্টুডেন্টস সার্কেলের উদ্যোগে গতকাল মঙ্গলবার সকালে গরিব ও দুস্থদের জন্য বিনা মূল্যে চিকিৎসার আয়োজন করা হয়। উপজেলা সিও অফিস বাসস্ট্যান্ড এলাকায় দুপচাঁচিয়া নিউমার্কেটের সামনে অনুষ্ঠানে ডায়াবেটিস, চক্ষু, দাঁত, হাড়ের ক্ষয়জনিত রোগ ও মেডিসিন বিষয়ে তিন শতাধিক রোগীকে ব্যবস্থাপত্র দেওয়া হয়। দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত চিকিৎসকেরা রোগী দেখেন। সংগঠনের সভাপতি মানিক সেখ জানান, তাঁদের সংগঠনের সদস্য শাহ আলম মুরাদের অকালমৃত্যুতে এই আয়োজন করা হয়েছে।
দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি