চিকিৎসাসেবা ওষুধ বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের বিনা মূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করেছে বাংলাদেশ মানবাধিকার কমিশন লৌহজং উপজেলা শাখা। গতকাল মঙ্গলবার উপজেলার লৌহজং তেউটিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এই চিকিৎসাসেবা দেওয়া হয়। সংগঠনের সভাপতি ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যাপক আবু ইউসুফ ফকিরের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউএনও মো. খালেকুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুর রশিদ সিকদার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. জাকির হোসেন, লৌহজং তেউটিয়া ইউপির চেয়ারম্যান রফিকুল ইসলাম মোল্লা প্রমুখ।