চিকিৎসাসেবা ক্যাম্প
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারের কমলগঞ্জে বিনা মূল্যে প্রতিবন্ধীদের ভ্রাম্যমাণ চিকিৎসাসেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ অকুপেশনাল থেরাপি অ্যাসোসিয়েশনের উদ্যোগে কমলগঞ্জ প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের আয়োজনে উপজেলা সদরে প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের কার্যালয়ে গতকাল সোমবার সকাল ১০টা থেকে বেলা দুইটা পর্যন্ত এ চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়। চিকিৎসক মশিউর রহমান ও নাজমুল হাসানের নেতৃত্বে ১০ সদস্যবিশিষ্ট চিকিৎসক দল কমলগঞ্জের শতাধিক প্রতিবন্ধী রোগীকে ব্যবস্থাপত্র দেন।